শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম অসুস্থ, হাসপাতালে ভর্তি

রাজশাহী ব্যুরো / ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ মে, ২০২২

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। 

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, অ্যাডভোকেট কামরুল ইসলাম ভিআইপি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। ডিহাইড্রেশনে আক্রান্ত হয়ে শারীরিক দুর্বলতা অনুভক করলে তিনি হাসপাতালে ভর্তি হন। তার শরীরে পানি শূন্যতা দেখা দিয়েছে। এছাড়াও তিনি উচ্চ ডায়াবেটিসে ভুগছেন।

ডা. খলিলুর রহমানকে প্রধান করে নয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। বিকালে এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকায় নেয়া হবে বলে জানান রামেক পরিচালক।

এদিকে, নেতার অসুস্থ্যতার খবর শুনে হাসপাতালে দেখতে যান আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি অসুস্থ্য কামরুল ইসলামের খোঁজ খবর নেন।

বার কাউন্সিল নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের পরিচিতি সভায় যোগ দিতে মঙ্গলবার রাজশাহীতে আসেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ১নং বার ভবনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভা শুরু আগে কামরুল ইসলাম অসুস্থ্য হয়ে পড়েন।

এ সময় আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও রাসিক মেয়র খায়রুজ্জামান লিটনও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ