শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

সাফারি পার্কের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: পরিবেশমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি / ২৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এক মাসে ১১টি জেব্রা, একটি বাঘ ও সিংহের মৃত্যুর ঘটনায় যদি কারও গাফিলতির প্রমাণ পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। 

রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ সুজিব সাফারি পার্ক পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

শাহাব উদ্দিন বলেন, ১১টি জেব্রা, বাঘ, সিংহ মৃত্যুর ঘটনায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তাদের প্রতিবেদনের জন্য ১০ কার্যদিবস সময় বেঁধে দেওয়া হয়েছে। সেই তদন্ত প্রতিবেদনে কারও বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ মিললেই ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও এ ঘটনায় কারও ইন্ধন বা কারা কারা জড়িত রয়েছে তাদের খুঁজে বের করবে এ তদন্ত কমিটি।

সুষ্ঠু তদন্তের স্বার্থে ইতোমধ্যে পার্ক ব্যবস্থাপনার সঙ্গে জড়িত তিন কর্মকর্তাকে পার্ক থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

এ সময় মন্ত্রীর সঙ্গে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ, একই মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব ইকবাল আবদুল্লাহ, সঞ্জয় কুমার ভৌমিক, প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী, গাজীপুর জেলা প্রশাসক মো. আনিসুর রহমান, পার্কের প্রকল্প পরিচালক মোল্লা রেজাউল করিম ও পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত।


এই ক্যাটাগরির আরো সংবাদ