চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাহপুর ইউনিয়ন পরিষদে মহামারী করোনার প্রতিষেধক টিকা ভ্যাকসিন প্রদান করা হয়েছে।
শনিবার (৭ আগষ্ট) সকাল ৯ ঘটিকা হতে এই কার্যক্রম শুরু হতে দেখা যায়। প্রশিক্ষণ প্রাপ্ত স্বাস্থ্য কর্মীরা ইউনিয়ন পরিষদে আসা মানুষদেরকে এই টিকা প্রদান করেন। টিকা নিতে আসা মোঃআব্দুর রহমান জানান, ইউনিয়ন পর্যায়ে টিকা নেয়ার সুযোগ হওয়ায় আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। টিকার ২য় ডোজ আমরা এখান থেকেই নিতে চাই।
ইউপি চেয়ারম্যান জনাব মোঃলোকমান আহম্মেদ ভ্যাকসিনের সার্বিক কার্যক্রম তদারকি করেন। তিনি জানান আজ এক যোগে সারা দেশে গণটিকা প্রদান শুরু হয়েছে। এরই অংশ হিসেবে প্রথম দফায় আমার সাদুল্লাহপুর ইউনিয়নে ৬শ(ছয় শত) টিকা বরাদ্দ পেয়েছি আমি আমার ইউপি সদস্যদের সহায়তা নিয়ে স্বাস্থ্য বিধি অনুসরণ করে সুন্দর ভাবে তা সাধারণ মানুষের মাঝে বিতরণ করে দিচ্ছি। পরবর্তী ধাপে সরকারি নির্দেশনা মেনে টিকা প্রদান করা হবে।
তিনি আরো বলেন, সরকার করোনা মহামারি থেকে মানুষকে নিরাপদে রাখার জন্য গণটিকা কার্যক্রম চালু করেছে। ইউনিয়নের দোরগোড়ায় টিকা চলে আসায় এখানে বয়স্ক প্রতিবন্ধী নারী-পুরুষ ও মুক্তিযোদ্ধাগণকে অগ্রাধিকার দিয়ে টিকা দিচ্ছি। তিনি আরও বলেন এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি যুগান্তকারী পদক্ষেপ। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এ সময় টিকা কার্যক্রমে উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করেন,২নং ওয়ার্ডের মেম্বার মোঃশিবলু সিকদার,৩নং ওয়ার্ডের মেম্বার মোঃআবুল বাশার, ৪নং ওয়ার্ডের মেম্বার মোঃমোস্তফা বেপারী, ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃবাদশা মিয়া,৭নং ওয়ার্ডের মেম্বার মোঃ টিপু মোতালেব, ৮নং ওয়ার্ডের মেম্বার রাশেদ প্রধান,৯নং ওয়ার্ডের মেম্বার মোঃ মহসিন মিয়াসহ অন্যান্য সদস্যগণ। এছাড়া আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন মতলব উত্তর থানা পুলিশ ও আনসার সদস্যগণ। সকাল ৯টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত টিকা প্রদান কার্যক্রম চলবে।