শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

সাত দিনের মধ্যে সম্পদের হিসাব প্রকাশ করবেন দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক / ৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

সাত দিনের মধ্যে সম্পদের হিসাব জমা দেবেন এবং তা জনসম্মুখে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) নব নিযুক্ত চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় তার সঙ্গে কমিশনার ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ছিলেন।

এর আগে আজ এক সংবাদ বিবৃতিতে দুদক চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগপ্রাপ্তদের স্বচ্ছতা নিশ্চিতে আয় ও সম্পদ বিবরণী, দুর্নীতির অভিযোগ থাকলে সে বিষয়ে তথ্য প্রকাশের আহ্বান জানায় টিআইবি।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে দুদক চেয়ারম্যান বলেন, আগামী সাত দিনের মধ্যে সম্পদের হিসাব জমা দেবো এবং এটি জনসম্মুখে প্রকাশ করা হবে।

দুদক চেয়ারম্যান বলেন, যেখান থেকে নবজাগরণের সৃষ্টি সেটা হচ্ছে বৈষম্য। বৈষম্য মানেই দুর্নীতি। আমরা যদি দুর্নীতিকে কাত করতে পারি, কমিয়ে আনতে পারি তাহলে বৈষম্য ক্রমাগত কমে যাবে। একেবারে নির্মূল হয়ত হবে না। যেসব বিষয়ে বড় ধরনের দুর্নীতি হয়েছে রাষ্ট্র সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো যারা ঘটিয়েছেন তারা যাতে শেষ পর্যন্ত ছাড় না পান আমরা সে বিষয়টিই চেষ্টা করব।

এর আগে বিকেল সাড়ে তিনটায় দুদক কার্যালয়ে আসেন নতুন চেয়ারম্যান ও কমিশনার আজিজী। তারা দায়িত্ব বুঝে নেন।

গতকাল মঙ্গলবার সদ্য পদত্যাগ করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ