শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

সাত কলেজে ভর্তির আবেদনের সময় বাড়ল

জ্যেষ্ঠ প্রতিবেদক / ৩৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণের সময় আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

এ বিষয়ে আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাবি কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাত কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণের সময় আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ইতোপূর্বে ভর্তির আবেদন গ্রহণের শেষ তারিখ ছিল ২০ আগস্ট ২০২১ পর্যন্ত।

অপরদিকে গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সশরীরেই হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির স্থগিত সব পরীক্ষা। শিক্ষার্থীদের সশরীরে কেন্দ্রে উপস্থিত হয়ে এসব পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষা শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে।


এই ক্যাটাগরির আরো সংবাদ