শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

সাংবাদিক রোজিনাকে হেনস্থার নিন্দা ও মুক্তির দাবিতে চাঁদপুর প্রেসক্লাব

সজীব দেবনাথ, চাঁদপুর / ৩২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মে, ২০২১

দেশের খ্যাতনামা অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ। একই সাথে একজন পেশাদার সাংবাদিককে হেনস্থা করার এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত কর্মকর্তা-কর্মচারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

(১৮ মে) এক বিবৃতিতে চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী ও সাধারণ সম্পাদক রহিম মঙ্গলবার বাদশাসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ এ দাবি জানান।

বিবৃতিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে রেখে যেভাবে তাকে হেনস্থা ও অপদস্থ করা হয়েছে, তা নজিরবিহীন, বেআইনী, অমানবিক, ন্যাক্কারজনক ও অগ্রহণযোগ্য। এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। তদন্তে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

একই সাথে রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানীমূলক মামলা প্রত্যাহার করে অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ