মতলব উত্তর উপজেলার সিনিয়র সাংবাদিক কামাল হোসেন খানের জ্যেষ্ঠ পুত্র মোঃ শাহরুখ খান এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছেন। তিনি এ বছর ঢাকার মিরপুর শহীদ পুলিশ স্মৃতি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে।
শাহরুখের মা জেসমিন আক্তার উপজেলার ৯নং দক্ষিণ ব্যাসদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। তার গ্রামের বাড়ি ছেংগারচর পৌরসভার ঠাকুরচর গ্রামে। শাহরুখের এই ফলাফলে তার পরিবার সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষৎ সাফল্য কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
জিপিএ ৫ পাওয়া শাহরুখ খান বড় হয়ে ভালো মানুষ হতে চায়। কাজ করতে চায় সমাজ তথা রাষ্ট্রের উন্নয়নে। কাজ করতে চায় সমাজের সাধারণ মানুষের জন্য।