শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

সাংবাদিক এম এ রাজ্জাক মাঝি আর নেই

সজীব দেবনাথ, চাঁদপুর / ২৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

সাংবাদিক এম এ রাজ্জাক মাঝি মারা গেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)।

সোমবার দিবগত রাত সাড়ে ৩টায় চাঁদপুর পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ মাঝি বাড়ির নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। সাংবাদিক এমএ রাজ্জাক স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মঙ্গলবার (২০ এপ্রিল) বাদ জোহর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাযার পূর্বে আলোচনায় বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক ও প্রকাশক মোঃ আবদুর রহমান, আক্তার হোসেন মাঝি, ৯নং ওয়ার্ড কমিশনার চান্দু মাঝি, সাবেক কমিশনার বিল্লাল হোসেন মাঝি বেপারী, মরহুমের ভাই মিন্টু মাঝি প্রমূখ। উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, সাংবাদিকসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

উল্লেখ্য, এম এ রাজ্জাক চাঁদপুর সংবাদ (সাপ্তাহিক) প্রতিষ্ঠাতাকালীন বার্তা সম্পাদক ছিলেন। তিনি একজন মেধাবী সাংবাদিক হিসেবে ব্যাপক সুনাম কুড়িয়েছিলেন। এছাড়া তিনি বিভিন্ন জাতীয় দৈনিকেও কাজ করেন। সাংবাদিকতার দায়িত্ব পালন করার এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকার পর গতকাল নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এদিকে সাংবাদিক এমএ রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী ও সাধারণ সম্পাদক আবদুর রহিম বাদশা সহ সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ