সাংবাদিকরা জাতীর বিবেক, সাংবাদিকদের লিখনির মাধ্যমেই সমগ্রজাতী সমাজ ও রাষ্ট্রের চিত্র দেখতে পায় । আপনাদের লিখনি ই প্রমান করে কোন এলাকার মানুষ কেমন । তাই সাংবাদিকগন অপরাধ ও দূর্নীতির পাশাপাশী সরকারের উন্নয়ন কর্মকান্ড ও জাতীর সামনে তুলে ধরতে হবে। হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী হাইমচর উপজেলা প্রেসক্লাব এর শপথ ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন ।
শনিবার (১৫ জানুয়ারী) সকাল ১০ টায় উপজেলা সদর আলগীবাজার রংধনু চাইনিজ রেষ্টুরেন্ট এ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ফারুকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাহেদ হোসেন দিপুর সঞ্চালনায় উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর নব নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) আবদুল্লাহ আল ফয়সাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান , ২ নং আলগী দূর্গাপুর উঃ ইউনিয়নের নব নির্বচিত চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান পাটওয়ারী, ৪ নং নীল কমল ইউনিয়ননের নব নির্বাচিত চেয়ারম্যন সউদ আল নাছের। পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) শুব্রত কুমার বড়ুয়া। 
শুভেচ্ছা বক্তব্য রাখেন – উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর অন্যতম প্রতিষ্ঠাতা মোঃ মাজহারুল ইসলাম (শফিক), প্রতিষ্ঠাতা সদস্য জি এম ফজলুর রহমান আকাশ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ সালাহ উদ্দিন মাষ্টার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম রনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম মিয়াজী, উপজেলা প্রেসক্লাব, হাইমচরের দপ্তর সম্পাদক মোঃ শরীফ হোসেন প্রমুখ।
প্রধান অতিথি চাই থোয়াইহলা চৌধুরী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, তিনি একজন সাংবাদিক বান্ধব রাষ্ট্র প্রধান। করোনাকালীন সময়ে তিনি আর্থিক অনুদান দিয়ে সাংবাদিকদের পাশে ছিলেন। সাংবাদিকগন সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের বৃহত্তর অংশ। সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকগন সর্বক্ষেত্রেই প্রশংশিত। সাংবাদিকতা একটি সেবামূলক পেশা উল্লেখ করে তিনি এ পেষার মর্যাদা অক্ষুন্ন রেখে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে ভুমিকা রাখার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান।
উপজেলা প্রেসক্লাবের সাহসী ভুমিকার প্রশংশা করে বলেন – গত কয়েকদিন আগে আপনাদের এক নিউজের আলোকেই আমরা পাশ্ববর্তী জেলার হিজলার নিকটবর্তী হাইমচরের সিমানায় অবৈধভাবে ফসলী জমি কাটার অভিযোগে অভিজান চালিয়ে অপরাধীদের কয়েকজনকে সাজা লদিয়েছি। এরুপ সাহসী সংবাদ পরিবেশন করতে হবে। তিনি সাংবাদিকদের জাছ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রত্যাশা করে বলেন, আপনার তথ্যহীন কোন সংবাদে যেন কোন নিরিহ মানুষ ক্ষতিগ্রস্থ্য না হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ বাক্য পাঠ করান উপজেলা প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ও সিনিয়র সাংবাদিক মোঃ মাজহারুল ইসলাম ( শফিক) ।