শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, বইছে শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক / ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩

চুয়াডাঙ্গার উপর দিয়ে টানা শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় ছিন্নমূল ও অসহায় মানুষ চরম দুর্ভোগে রয়েছে। তারা কাজের সন্ধানে বের হয়েও শীতের তীব্রতার কারণে কাজ না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।

জেলায় বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

ইজিবাইক চালক সিরাজুল ইসলাম জানান, শীতের তীব্রতার সঙ্গে ঠাণ্ডা বাতাসে গাড়ী চালাতে খুব কষ্ট হচ্ছে। যাত্রী খুবই কম, শহরে লোকজনও কম।

কাজের সন্ধানে বের হওয়া দিনমজুর আরমান আলি বলেন, কনকনে শীতের সাথে উত্তরের হিমেল হাওয়ায় কাজ করতে কষ্ট হয়। তাই কাজ না করে বাড়ী ফিরে যেতে হচ্ছে।

এদিকে, গত ৩ দিনে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ৮৭ জন এবং শিশু ওয়ার্ডে ৬৭ জন রোগী ভর্তি আছে। প্রতিদিন বহিঃবিভাগে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ৪০০-৫০০ রোগী চিকিৎসা নিচ্ছেন।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আতাউর রহমান বলেন, তীব্র শীতে রোটাভাইরাসের কারণে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা বাড়ছে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুল হাসান বলেন, ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে গেলে শৈত্যপ্রবাহ বলা হয়। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে বাতাসের আর্দ্রতার ছিল ৯৩ শতাংশ।


এই ক্যাটাগরির আরো সংবাদ