শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

সরকার হটানোর ষড়যন্ত্র নিয়ে যা বললেন কাদের

দর্পণ রিপোর্ট / ৩৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২১ মার্চ, ২০২১
ওবায়দুল কাদের (ফাইল ছবি)

দেশ-বিদেশে সরকার হটানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে দলের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আজকে আমাদের মনে রাখতে হবে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সরকারে রয়েছি। কিন্তু আমরা রাজপথ ছাড়িনি।  আজকে দেশে-বিদেশে সরকার হটানোর ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে ঐক্যবদ্ধভাবে থাকব।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম দিবস এই হোক আমাদের প্রতিজ্ঞা। পিতা মুজিবকে স্মরণ করলে তার কন্যা শেখ হাসিনাকে স্মরণ করতে হয়। আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা সঞ্চালন করেন, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।

  • তথ্যসূত্র: যুগান্তর


এই ক্যাটাগরির আরো সংবাদ