শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

“সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে মানুষের সহাবস্থান নিশ্চিত করেছে”

দর্পণ ডেস্ক / ১৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী (ফাইল ছবি)

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করেছে।

শিরীন শারমিন চৌধুরী আজ তাঁর সংসদীয় আসনের অধীন রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন, পীরগঞ্জ উপজেলা শাখা আয়োজিত ‘মতবিনিময় সভা ২০২২’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।
পরে তিনি টুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ‘কাদিরাবাদ-টুকুরিয়া ভায়া গন্ধর্বপুর’ রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন।

স্পিকার আরও বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করার জন্যই স্বাধীনতা এনে দিয়েছিলেন। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করেছে।’

স্পিকার বলেন, পীরগঞ্জ উপজেলাসহ সমগ্র দেশেই সরকার সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের উন্নয়নে সমানভাবে কাজ করছে। উন্নয়নের ছোঁয়া যেন সকল ধর্মের মানুষ, ক্ষুদ্র নৃগোষ্ঠী, হিজড়া সম্প্রদায়ের জীবনমানের অগ্রগায়নে ভূমিকা রাখতে পারে সেভাবে সরকার পরিকল্পনাসমূহ বাস্তবায়ন করে চলেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ