শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা ৯ দিনের ছুটি ঘোষণা

দর্পণ ডেস্ক / ৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

আগামী ৩ এপ্রিল অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে সরকার, ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ৯ দিনের ছুটি উপভোগ করবেন। বৃহস্পতিবার (২০ মার্চ) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পবিত্র ঈদুল ফিতর চাঁদ দেখার ওপর নির্ভরশীল হলেও সম্ভাব্য তারিখ ৩১ মার্চ ধরা হয়েছে। সেই অনুযায়ী, আগে থেকেই ২৯ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত ঈদের ছুটি নির্ধারিত ছিল।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৩ এপ্রিল ছুটি ঘোষণার ফলে ঈদের ছুটির সঙ্গে ২৮ মার্চের সাপ্তাহিক ছুটি (শুক্রবার) ও শবে কদরের ছুটি যুক্ত হয়ে ছুটি শুরু হবে ২৮ মার্চ থেকে। এরপর ২৯ মার্চ থেকে ঈদের ছুটি এবং ৫ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি চলবে।

এর ফলে ২৮ মার্চ (শুক্রবার) থেকে ৫ এপ্রিল (শুক্রবার) পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ৯ দিনের ছুটি পাবেন।

এছাড়া, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি থাকায় ২৭ মার্চ মাত্র এক দিন অফিস খোলা থাকবে। অনেকেই ঐচ্ছিক ছুটি নিয়ে ২৭ মার্চও ছুটির মধ্যে রাখতে পারেন, যা ছুটির মেয়াদ আরও দীর্ঘ করবে।

সরকারি বিধি অনুযায়ী, দুই ছুটির মাঝে নৈমিত্তিক ছুটি নেওয়া যায় না, তবে অর্জিত ছুটি বা পূর্বনির্ধারিত ঐচ্ছিক ছুটি নেওয়ার সুযোগ রয়েছে। এ জন্য কর্মচারীদের বছরের শুরুতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয়।

এবারের সিদ্ধান্তের ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পরিবারের সঙ্গে দীর্ঘ সময় কাটানোর সুযোগ পাবেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ