শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

সম্পর্ক মসৃণ হতে নতুন বছরেই সঙ্গীকে দিন এই ৫ প্রতিশ্রুতি!

লাইফস্টাইল ডেস্ক / ৩২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

গত বছর যা হয়েছে হয়েছে। এবার তা তুলে ভুলে যান। নতুন বছরে সঙ্গীকে দিয়ে ফেলুন ৫ টি প্রতিশ্রুতি। এতেই আপনাদের সম্পর্ক হবে হিট। 

একটি সম্পর্ককে ভালো রাখতে গেলে আমাদের নানা দিকের খেয়াল রাখতে হয়। পুরনো বছর হয়তো আপনি এমন কোনও কাজ করেছেন যার থেকে দেখা দিয়েছে সমস্যা। তবে এই বছরটায় আর এমন কোনও সমস্যা বয়ে নিয়ে গেলে চলবে না। বরং এগিয়ে এসে নতুন বছরে নিজের সঙ্গীকে দিয়ে ফেলুন এই কয়েকটি প্রতিশ্রুতি।

পরস্পরকে মিথ্যা না বলা
ভুল হোক ঠিক হোক সত্যিটা বলাই একটা সম্পর্ককে এগিয়ে নিয়ে যায়। তাই সত্যি বলার সৎ সাহসটুকু রাখুন। সত্যি বললে সম্পর্ক ভাঙবে না। বরং সেই সম্পর্ক আরও দ্রুত লয়ে গড়িয়ে যাবে। তাই আজ থেকেই পরস্পরকে মিথ্যে না বলার সংকল্প করুন।

পরস্পরের কাজে সাহায্য করা
রান্না তোমার, বিছানা পরিষ্কার আমার… এভাবে কাজ ভাগ করবেন না। বরং সব কাজ নিজেরা মিলেমিশে করুন। রান্না করার সময় একসঙ্গে করুন। বিছানা পরিষ্কার করার সময়ও একসঙ্গেই করুন। দেখবেন, নিজেদের মধ্যে বন্ডিং ভালো হচ্ছে। একে অপরকে আরও বেশি করে বুঝতে পারছেন।

একটা গোটা দিন, শুধু তুমি আর আমি…
শেষ কবে নিজের সঙ্গীর জন্য গোটা দিন ব্যয় করেছেন মনে পড়ে? মনে না পড়লে কপালে দুঃখ আছে। আজই নিজের ভুল শুধরে নিন। সঙ্গীকে বলুন, এই বছরের এই দিনটায় আমরা এক সঙ্গে কাটাব। দেখবেন সমস্যা মিটেছে। বহু মন কেমনের হয়েছে নিষ্পত্তি।

তারিখ রাখব মনে
বিবাহবার্ষিকির তারিখ ভুলেছেন? মনে ছিল না সঙ্গীর জন্মদিন? এবার আর এমন ভুল করবেন না। সঙ্গীকে প্রতিশ্রুতি দিন, এই বছরে আর ভুলব না তারিখ!

একসঙ্গে ঘুরতে যাব
করোনার প্রকোপে বহুদিন ঘুরতে যাননি। সেই ছাপ রয়ে গিয়েছে সঙ্গীর মনের প্রাঙ্গণে। তবে এবার আর সেই ভুল করলে চলবে না। এই বছরটায় করোনার প্রকোপ কমার পরপরই করোনাবিধি মেনে বেরিয়ে পড়ুন। দেখবেন মনে লেগেছে নতুন গন্ধ। আপনারা ভালো থাকতে শুরু করেছেন।

সূত্র: এই সময়


এই ক্যাটাগরির আরো সংবাদ