শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

সম্পর্ক ভেঙ্গে গেলে নিজেকে সামলাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক / ৪৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

মানুষ দৈনন্দিন যে সমস্যাগুলোর সম্মুখীন হয় তার মধ্যে অন্যতম হলো সম্পর্ক নিয়ে সমস্যা। সমস্যাটিতে যে শুধু তরুণ-তরুণীরা ভুগছেন তা কিন্তু নয়, বরং নানা বয়সীদের ক্ষেত্রেও এই সমস্যা হচ্ছে। পরস্পরের বোঝাপড়ার অভাব, মতের অমিল, শ্রদ্ধার অভাব, উচ্চ প্রত্যাশাসহ নানা কারণে ভেঙ্গে যায় সম্পর্ক। 

যখন দুজন মানুষ একটি সম্পর্কে থাকে, তাদের পরস্পরের প্রতি প্রত্যাশা এবং আবেগ অনেক বেশি থাকে। যখন সঙ্গী সেই প্রত্যাশার মাত্রা পূরণ করে না বা করতে পারে না, তখন তারা হতাশা বোধ করে। এটি পরবর্তীতে ব্যাপক ঝগড়াঝাটি, অপ্রয়োজনীয় অভিযোগ, প্রচুর ইমোশনাল ড্রামা এবং আঘাতে পরিণত হয়। যদি দুজনের একজনও এই বিষয়ে উদাসীন থাকে তাহলে এটি আরো বেশি খারাপ আকার ধারণ করে। একটা সময় মনে হয়, সম্পর্কটি আর বয়ে নেওয়া সম্ভব নয়।

সম্পর্ক ভাঙ্গার পর সেখান থেকে বেরিয়ে আসা এবং স্বাভাবিক সুখি জীবন যাপন করা কিন্তু সত্যিই সহজ কাজ নয়। তবে কিছু বিষয়ে সচেতন থাকলে তা সহজ হয়ে যেতে পারে। সেজন্য সবার আগে আপনাকে মেনে নিতে হবে যে বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসা জরুরি।

এমন মানসিক অবস্থায় নিজেকে সামলে নিতে এই কাজগুলো করতে পারেন-

ইতিবাচক থাকুন
নিশ্চিত করুন যে আপনি ইতিবাচক থাকছেন। যেমন প্রতিদিন মনে মনে বলবেন, আমি খুশি বোধ করছি, আমি শক্তিশালী, আমি আমার জীবনে এগিয়ে যাচ্ছি ইত্যাদি। এই ইতিবাচক দিকগুলো নিজে বিশ্বাস করতে শুরু করলে একটা সময় দেখবেন আপনার জীবনে সত্যি তাই ঘটছে।

ক্ষমা করুন
ক্ষমা করাকে অনেকে দুর্বলতা মনে করে থাকেন। কিন্তু এটি মোটেও দুর্বলতা নয়, বরং আপনি যে শক্তিশালী তার পরিচয়। তাই ক্ষমা করতে শিখুন। যে আপনাকে ছেড়ে গেছে তাকেও ক্ষমা করে দিন। ঘৃণা হলো এমন একটি বিষ যা আপনি নিজে পান করছেন কিন্তু আশা করছেন অন্যদের মৃত্যুর। তাই ক্ষমা করাই হলো আনন্দ নিয়ে বেচে থাকার উৎস।

নিজের শখগুলো পূরণ করুন
যেসব কাজ আপনাকে খুশি রাখে সেগুলো করুন। দুঃখের গান শোনার পরিবর্তে বন্ধু-স্বজনের সঙ্গে আড্ডা দিন, গল্প করুন। সম্ভব হলে কোথাও থেকে বেড়িয়ে আসুন। নতুন পরিবেশে পুরোনো দুঃখ অনেকটাই ভুলে থাকতে পারবেন। নিজের অপূর্ণ শখগুলোর দিকে মন দিন, সময় ভালো কাটবে। আপনি সহজেই সম্পর্ক ভাঙ্গার কষ্ট থেকে বের হয়ে আসতে পারবেন।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া


এই ক্যাটাগরির আরো সংবাদ