শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

সম্পর্ক জোড়া লাগাতে সৌদি সফরে ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক / ৩২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৭ মে, ২০২১
ফাইল ফটো

সম্পর্ক জোড়া লাগাতে সৌদি আরব তিন দিনের রাষ্ট্রীয় সফরে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে শুক্রবার তিনি রিয়াদ পৌঁছেছেন।

খবর-আলজাজিরার।

সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। তবে সম্প্রতি দেশ দুটির সঙ্গে সম্পর্ক অবনতি ঘটে।

ব্রুকিংস ইনিস্টিটিউশনের পররাষ্ট্র নীতি প্রকল্পের ফেলো মাদিহা আফজাল বলেন, চলতি সপ্তাহে সৌদি আরবে প্রধামন্ত্রী খানের সফর তাদের সাবেক ও অত্যন্ত ঘনিষ্ঠ পর্যায়ের মিত্রের সঙ্গে সম্পর্ক ঝালাইয়ের চেষ্টা।

গত বছর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি কাশ্মীর ইস্যুতে সৌদি আরব যথার্থ ভূমিকা রাখতে পারেনি বলে রিয়াদের কড়া সমালোচনা করেছিলেন। তার এই বক্তব্যের জবাবে সৌদি আরব পাকিস্তানকে সুদমুক্ত ১০০ কোটি ডলার ঋণ দেওয়ার বিষয়টি থেকে সরে যায। একই সঙ্গে পাকিস্তানকে বাজারদরের চেয়ে কম দামে তেল সরবরাহ করার একটি চুক্তি নবায়ন করা হবে না বলেও জানিয়ে দেওয়া হয়।

বিশ্লেষকরা জানিয়েছেন, প্রায় এক বছর পর পাকিস্তানের প্রধানমন্ত্রীকে রিয়াদে ডেকে নেওয়া দুই দেশের সম্পর্ক ঝালাইয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ নতুন মার্কিন প্রেসিডেন্ট মানবাধিকার ইস্যুতে সৌদির বিরুদ্ধে কড়া অবস্থানের ইঙ্গিত দিয়ে রেখেছেন। তাই এই মুহূর্তে ছোট কিংবা বড় যেটাই হোক না কেন পুরোনো কোনো মিত্রের সঙ্গে বিবাদ জিইয়ে রাখতে চাইছে না সৌদি।


এই ক্যাটাগরির আরো সংবাদ