শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

সমন্বিত ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের সুযোগ

দর্পণ ডেস্ক / ৩০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৬ নভেম্বর, ২০২১

দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের সুযোগ দিচ্ছে কর্তৃপক্ষ। এজন্য আগামীকাল রোববার (৭ নভেম্বর) দুপুর ১২টা থেকে বৃহস্পতিবার (৮ নভেম্বর) রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন করতে হবে।

শনিবার (৬ নভেম্বর) সমন্বিত ভর্তি সংক্রান্ত অফিশিয়াল ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd) এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে শিক্ষার্থীদের দিতে হবে ২ হাজার টাকা। ফল পরিবর্তন হলে আবেদনকারী টাকা ফেরত পাবেন। পুনঃনিরীক্ষিত ফল আবেদনকারীর মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

গুচ্ছ পদ্ধতিতে সমন্বিত ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল ২০ অক্টোবর, ‘বি’ ইউনিটের ফল ২৬ অক্টোবর এবং ‘সি’ ইউনিটের ফল ৪ নভেম্বর প্রকাশ করা হয়।

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নানা অসঙ্গতির অভিযোগ জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।


এই ক্যাটাগরির আরো সংবাদ