শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

সবুজের কাছাকাছি থাকলে কমবে স্ট্রোকের শঙ্কা

হেলথ ডেস্ক / ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২

স্ট্রোক এই সমাজে খুব পরিচিত অসুখ। বেশিরভাগ মানুষেরই পরিবারের বা আত্মীয় স্বজনের মধ্যে কেউ না কেউ এই রোগে আক্রান্ত হয়েছেন। প্রতি বছর গোটা বিশ্বেই অসংখ্য মানুষের মৃত্যু হয় স্ট্রোকে। তবে এবার চিকিৎসার পাশাপাশি কিছু জীবনচর্চার পরিবর্তনেও কমতে পারে স্ট্রোকের আশঙ্কা।

বিশেষজ্ঞরা বলছেন, জীবনচর্চা আর খাদ্যাভ্যাসে বদল আনতে পারলে অনেকটাই কমানো যেতে পারে প্রাণঘাতী এই রোগের ঝুঁকি। সম্প্রতি স্ট্রোক প্রতিরোধে আরও একটি দিক উন্মোচিত করলেন বিজ্ঞানীরা।

স্পেনের এক দল গবেষকের দাবি, প্রকৃতির কাছাকাছি থাকতে পারলে অনেকটাই কমে স্ট্রোকের ঝুঁকি।

স্পেনের কাতালোনিয়ার গবেষকরা ৩৫ লক্ষেরও বেশি মানুষের চিকিৎসা সংক্রান্ত নথিপত্র পড়াশুনা করে দেখেছেন।

সে গবেষণা বলছে, যে ব্যক্তিরা অরণ্য কিংবা ঘন গাছপালা রয়েছে এমন প্রাকৃতিক পরিবেশের ৩০০ মিটারের মধ্যে বসবাস করেন তাদের ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকি প্রায় ১৬ শতাংশ কম।

এখন এটি শোনার পর অনেকের মনেই প্রশ্ন উঠতে পারে এর কারণ কী?

আর এর উত্তরে নিশ্চিত ভাবে বলতে না পারলেও বিশেষজ্ঞদের ধারণা, প্রকৃতির পরশ একাধিক উপায়ে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভাল রাখতে সহায়তা করে। বিশেষ করে মানসিক স্বাস্থ্য ভাল রাখতে ও চাপ কমাতে চারপাশে গাছপালা থাকা খুবই জরুরি।

পাশাপাশি আশেপাশে বাগান থাকলে মানুষের মধ্যে হাঁটাহাঁটির উৎসাহও বৃদ্ধি পায়। যা শারীরিক ভাবেও ভাল রাখে শরীর।

গাছপালা বেশি থাকলে পরিবেশ দূষণের মাত্রা কম থাকে। গবেষকদের দাবি, পরিবেশ দূষণের মাত্রা বাড়লে বেড়ে যেতে পারে স্ট্রোকের আশঙ্কাও।

সূত্রঃ আনন্দবাজার অনলাইন


এই ক্যাটাগরির আরো সংবাদ