শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

সবাইকে টিকা নেয়ার পাশাপাশি মাস্ক ব্যবহার করতে হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

সুমন আহম্মেদ, মতলব উত্তর / ২৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম বলেছেন, দেশকে করোনামুক্ত করতে সবাইকে টিকা নিতে হবে। বাঁচতে হলে আমাদের সবাইকে টিকা নেয়ার পাশাপাশি মাস্ক ব্যবহার করতে হবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। এ টিকা সম্পূর্ণ নিরাপদ। মিথ্যা প্রচারণায় কান দেয়া চলবে না। আমি এবং আমার পরিবারের সবাই টিকা নিয়েছি, কারো কোনো সমস্যা হয়নি। আমাদের মা, বাবা, ভাই-বোনসহ পরিবারের সব সদস্যকে টিকা নিতে হবে। দেশকে ভালোবেসে, পরিবারের সবাইকে ভালোবেসে এবং দেশের মানুষকে ভালোবেসে টিকা গ্রহণ করতে হবে। আমরা যে যে অবস্থানে আছি, সে অবস্থান থেকেই দেশের সাধারণ মানুষকে টিকার গুরম্নত্ব বোঝাতে হবে, টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। আজ আমাদের প্রতিজ্ঞা করতে হবে, টিকা গ্রহণের জন্য সবাই কাজ করব।

শনিবার বিকেলে মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌর বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণকালে পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম একথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, করোনা সঙ্কটসহ সকল দুর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে সুরক্ষা করার জন্য মায়ের ভূমিকা পালন করছেন। সন্ত্মানের জন্য একজন মা যা করেন দেশের মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে সেই কাজ করছেন। আমরাও তার নেতৃত্বে কাজ করছি।

এসময় উপজেলা নিবার্হী কর্মকর্তা গাজী শরিফুল হাসান, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াছির আরাফাত, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল, বাংলাদেশ আওয়ামী লীগ উপ-কমিটির সদস্য লায়ন আরিফ উলস্নাহ সরকার, ছেংগারচর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রতন ফরাজী, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জী, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট মহসিন মিয়া মানিক, পৌর যুবলীগের সভাপতি আবুল হোসেন ফরাজী প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ