শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

সবজির দাম ঊর্ধ্বমুখী

নিজস্ব প্রতিবেদক / ২৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দাম ঊর্ধ্বমুখী। বেশির ভাগ সবজি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ টাকার ওপরে। শীতের সবজি বাজারে এলেও তুলনামূলক দাম কমছে না বলে অভিযোগ ক্রেতাদের।

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে দেশব্যাপী পণ্যপরিবহন ধর্মঘটে সরবরাহে প্রভাব পড়েনি রাজধানীর কাঁচাবাজারে। শুক্রবার ভোররাতের মধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্য চলে আসায় সংকট না হলেও সব সবজির দাম ঊর্ধ্বমুখী। তবুও দাম ঊর্ধ্বমুখী।
রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে বেশির ভাগ সবজি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ টাকার ওপরে। শসার দাম ৪০-৫০ টাকা কেজি। পটল, বেগুন, করলা, চিচিঙ্গা ৫০-৬০ টাকা, কাঁচামরিচ, ধনে পাতা ২০০ টাকা, লাউ প্রকার ভেদে ৫০-৬০ টাকা, আলু ২৫ টাকা, পিয়াজ ৬০-৬৫ টাকা।

এদিকে কেজিতে ৩০-৫০ টাকা কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে মাছ বাজারে। আগের দামেই বিক্রি হচ্ছে সব প্রজাতির মাছ। মাস খানেক ঊর্ধ্বমুখী থাকলেও কমতির দিকে মুরগির দাম। ব্রয়লার কেজি ১৭০ ও সোনালি বিক্রি হচ্ছে ৩২০ টাকা কেজিতে।


এই ক্যাটাগরির আরো সংবাদ