শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

সপ্তাহের শেষে বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক / ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২

রাজধানী ঢাকায় চলতি সপ্তাহের শেষে আবারও বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্রও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আবহাওয়া অধিদফতর সূত্রে এসব তথ্য জানা গেছে। এর আগে রোববার বিকেলে রাজধানীর সর্বত্র গুড়গুড়ি বৃষ্টি শুরু হয়, সন্ধ্যা গড়িয়ে রাত হলে বৃষ্টির বেগ মাঝেমধ্যে বেড়ে যায়। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়। সবচেয়ে বেশি বৃষ্টি হয় চুয়াডাঙ্গায়।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও বৃষ্টি বা বর্জ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিকভাবে মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অধিদফতর বলেছে, আগামী বৃহস্পতিবার রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে তা হবে হালকা। এর ফলে তাপমাত্রার তারতম্যে হেরফের তেমন হবে না। এ মাসে নিম্নচাপের কোনো সম্ভাবনা নেই।


এই ক্যাটাগরির আরো সংবাদ