অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১’ পুরষ্কার লাভ করায় মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চাঁদপুর জেলা শাখা প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন,দেশের বৈপ্লবিক পরিবর্তন ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং অর্গানাইজেশন (অ্যাসোসিও) প্রদত্ত ‘অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১’ পুরস্কার লাভ করায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি’র তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চাঁদপুর জেলার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সভাপতি এড হেলাল হোসেনও সাঃসম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল।
সংগঠনের সভাপতি এড হেলাল হোসেন এক বিবৃতিতে বলেন, দেশের তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশের ইর্ষণীয় উন্নয়ন সাধিত হয়েছে। তথ্য ও প্রযুক্তি খাতে বাংলাদেশের সক্ষমতা বিশ্বমানের। এই সক্ষমতার সফল রূপকার হলেন, মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে উন্মোচিত হয়েছে সম্ভাবনার নতুন দিগন্ত। তরুণ প্রজন্মের চোখে আজ বিশ্বজয়ের নতুন স্বপ্ন। তরুণ প্রজন্মের মেধা বিকাশের সুযোগ সৃষ্টির মহানায়ক সজীব ওয়াজেদ জয়। ‘অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১’ পুরস্কার অর্জনে সজীব ওয়াজেদ জয় বাঙালী জাতিকে গর্বিত করেছেন, বিশ্বসভায় বাংলাদেশকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন।