শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

সচেতনতা বৃদ্ধি হলেই আমাদের চারপাশ পরিচ্ছন্ন থাকবে : অঞ্জনা খান

আরিফ খান, চাঁদপুর / ৩৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১

চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ বলেছেন, আমরা অনেক সময় যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলি। এ কাজটি থেকে যদি আমরা বিরত থাকি এবং নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলি, তাহলে আমাদের চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন থাকে। শুধু এতটুকু সচেতন থাকলে আমরা আমাদের চারপাশ ৫০ ভাগ পরিস্কার রাখতে পারি। আর বাকি ৫০ ভাগ আমাদের কর্মরত পরিস্কার পরিচ্ছন্নতা কর্মীরা করতে পারবে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে বিডি ক্লিন আয়োজিত পরিস্কার পরিচ্ছন্ন ও সচেতনতামূলক কার্যক্রম প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক আরো বলেন, আমাদের নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। আর এই কাজটি হাতে নিয়ে চাঁদপুর শহরের বিডি ক্লিন। তারা মানুষ জনকে উদ্ভুদ্ধ করছেন এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছেন। তাদের এ কার্যক্রমকে স্বাগত ও অভিনন্দন জানাই।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, বিডি ক্লিন চাঁদপুর সভাপতি রাফি, সমন্বয়ক মিথিলা, মো. বোরহান মিয়াজি, মশিউর ইসলাম, নিহা, নাজিবসহ আরো অনেকে।

সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দরা বিডি ক্লিনের পরিস্কার পরিচ্ছন্নতার কার্যক্রমের উদ্বোধন করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ