শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

সকলে ঐক্য থাকলে নৌকার বিজয় নিশ্চিত: চেয়ারম্যান প্রার্থী সাহাউদ্দিন টিটু

মো: মহসিন মিয়া, হাইমচর (চাঁদপুর) / ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

হাইমচরে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক সাহাউদ্দিন টিটু হাওলাদার।  ৩ নং আলগী দক্ষিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা নির্বাচন অফিসার মো. শাহজান মামুনের নিকট এ মনোনয়নপত্র জমা দেন তিনি।


মনোনয়নপত্র জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি হুমায়ুন প্রধানীয়া, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক লোকমান হোসেন, যুবলীগ সাবেক সভাপতি হাবিবুর রহমান বেগ।


নৌকা প্রতীকের প্রার্থী সাহাউদ্দিন টিটু হাওলাদার বলেন, আমি যে নৌকা পেয়েছি তা উন্নয়নের নৌকা। এ নৌকা বঙ্গবন্ধুর নৌকা, জননেত্রী শেখ হাসিনার নৌকা, এ নৌকা শিক্ষামন্ত্রী ডা.দীপু মনির নৌকা। নেতা ককর্মিদের উদ্দেশ্য করে তিনি বলেন, ৩ নং আলগী দূর্গাপুর দক্ষিন ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপান্তরিত করতে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে  আপনাদের সাথে নিয়েই এ ইউনিয়নে উন্নয়নের কাজ করবো।  আমি আশা করবো সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় করার লক্ষে কাজ করবেন। সকলে ঐক্য থাকলে নৌকার বিজয় নিশ্চিত।


এই ক্যাটাগরির আরো সংবাদ