শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

সংক্রমণ বাড়লে অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী

দর্পণ ডেস্ক / ২৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (ফাইল ছবি)

আপাতত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না। শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি জানিয়েছেন, এখনও করোনা সংক্রমণ এমন হয়নি যে, পরিস্থিতি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার মত।  আজ মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার মত পরিস্থিতি তৈরি হয়নি। তাই শিক্ষার্থীদের সশরীরে ক্লাস এখনই বন্ধ করা হচ্ছে না। তবে করোনা পরিস্থিতির অবনতি হলে সশরীরে ক্লাস বন্ধ করে দেয়া হবে। সেসময় শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস করতে হবে।

শিক্ষামন্ত্রী  আরও বলেন, করোনার সংক্রমণ পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে চলতি সপ্তাহেই করোনা–সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠকে বসবেন তারা।

এ সময় তিনি জানান, কলেজে অধ্যক্ষ নিয়োগে বিশেষ পুল গঠনে জেলা প্রশাসকদের অন্তর্ভুক্তির কাজ চলছে। শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডিকে পরামর্শ দেয়াসহ নানা বিষয়ে ডিসিদের সম্পৃক্ত করার কথা বলেন মন্ত্রী। মন্ত্রী জানান, সোমবার পর্যন্ত ১২ থেকে ১৮ বছর বয়সী ১৮ লাখ শিশু টিকা নিয়েছে।

উল্লেখ্য,দেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৪০৭ জন, আর মারা গেছেন ১০ জন। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ২৩ দশমিক ৯৮ শতাংশ।


এই ক্যাটাগরির আরো সংবাদ