আসছে ১১ নভেম্বর ২য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদপুর সদর থানার ৬নং মৈশাদী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক এবার সবার মুখে মুখে একটি নাম এবং উন্ননের মাইলফলক। তাঁর বিকল্প আর দ্বিতীয় ভাবার নেই। কারণ মানিক মানিকই। সকল রাজনৈতিক দলই তাঁকে দলে ভিড়াতে চেষ্টা করছে।
তিনি একটি রাজনৈতিক দলের সাথে জড়িত থাকলেও তাঁর চেয়ারম্যান মেয়াদকালে সকল জাতীয় ও ধর্মীয় অনুষ্ঠান করে ক্ষমতাসীনদের কাছে প্রিয় ব্যক্তি, নিরপেক্ষ তার প্রমাণ দিয়েছেন। এমন কি মাননীয় শিক্ষা মন্ত্রী চাঁদপুর-৩ এর এমপি ডা. দীপু মনির আস্থাভাজন হিসেবে পরিগনিত। ডাঃ মোদাচ্ছের হোসেন টিপু ভাইয়ের একটি উন্নয়নের উদাহরণ মানিক চেয়ারম্যান। জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যানের দক্ষতা ও সততায় অন্যান্য ইউনিয়নেও উন্নয়নের ছোয়া লেগেছে।
মোহাম্মদ মনিরুজ্জামান মানিকের দাদাও নানার পরিবার দ্বারা ব্যাপক শিক্ষা, কর্মসংস্থান ও উন্নয়নের ছোয়া মানুষের দ্বারে দ্বারে পৌঁছে, তারা পরিক্ষিত ও স্বাক্ষী। তাঁর অর্থায়নে গরীব ও মেধাবী শিক্ষার্থীরা আজ উচ্চশিক্ষা গ্রহণ করে উচ্চ পর্যায়ে অধিষ্ঠিত, এর ধারাবাহিকতা এলাকায় অব্যাহত রয়েছে। তিনি সকল ধর্মের মানুষের উপকারে আসছেন। তিনি করোনা কালীন সময়ে, ঈদে, পূজায় ও অন্যান্য আচার অনুষ্ঠানে ব্যাপক সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দেন। যা মানুষজন যুগ যুগ ধরে মনে প্রানে স্মরন রাখবে বলে বিশ্বাস। মাদক ও অসামাজিক কর্মকান্ড থেকে বিমুখ রাখতে বিভিন্ন খেলাধুলার আয়োজন করেছেন।
তিনি সমবন্টনভাবে বিভিন্ন দান অনুদান বিতরণ করে আসছেন। গরীবের প্রিয় মানুষ হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে। নিরব ভোট বিপ্লবে মানুষ অধির আগ্রহে দিন অতিবাহিত করছেন। তাঁর প্রয়োজন আছে বিধায় নারীরাও পিছিয়ে নেই। হিন্দু সম্প্রদায়ের আশ্রয়ের অভিবাবক তিনি। নিরপেক্ষ ও সুষ্ঠ ভোটের আসায় মাননীয় শিক্ষামন্ত্রী চাঁদপুর-৩ এর মাননীয় সংসদ সদস্য ডাঃ দীপু মনির হস্তক্ষেপ কামনা করেছেন অভিজ্ঞ মহল ও সচেতন নাগরিকগণ ও ভোটাররা। ভোটররা এখন তাকিয়ে আছেন ১১ই নভেম্বর ইউনিয়ন পরিষদের নির্বাচনের দিকে।
সাংবাদিক বন্ধুরা ও প্রশাসন নিরপেক্ষ ও কঠিন ভূমিকা নিবেন এই সত্যিকারার্থে শ্রেষ্ঠ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক ভাইয়ের চশমা মার্কার মানুষের যে ব্যাপক সমর্থন রয়েছে তা আবার প্রমান হবে। আল্লাহ সহায় হউন। করোনামুক্ত দেশ গড়তে সচেতন থাকুন।