চাঁদপুরের কচুয়া উপজেলাধীন ঐতিহ্যবাহী শ্রীরামপুর মোহাম্মদীয়া ইসলামীয়া ইসলামীয়া আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও আলোচনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
৬ নভেম্বর মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি নুরুল আলম মজুমদারের সভাপতিত্বে বাংলা প্রভাষক শাহিন মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম এম এ রশিদ প্রধানের জেষ্ঠ্য সন্তান,মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মোঃ নাছির উদ্দিন প্রধান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অত্র মাদ্রাসা পরিচালনা পর্ষদের সাবেক বিদ্যুৎসাহী সদস্য ও কড়ইয়া ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সাংবাদিক আফাজ উদ্দিন মানিক, মাদ্রাসার এডহক কমিটির সদস্য আবুল বাশার বাচ্চু বকাউল, আরবী প্রভাষক মাওলানা মোঃ কবির হোসেন, সিনিয়র শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে মিলাদ পরিচালনা করেন মাওলানা মোস্তফা আনোয়ারী শিক্ষক অত্র মাদ্রাসা। এ ছাড়া শিক্ষক মন্ডলী, ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।