শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

শ্রীপুরে নকশা অনুমোদন ছাড়াই দ্বিতল ভবন নির্মাণ

খাদিজা আক্তার, গাজীপুর / ৩২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন ১নং ওয়ার্ড আবদার উওর ঢালীপাড়া এলাকায় নকশা অনুমোদন ছাড়াই নির্মাণ করা হচ্ছে দুইতলা ভবন। উপজেলার জৈনাবাজারের পূর্ব উত্তর পাশে এই ভবনের নির্মাণকাজ চলছে। মোঃ সবুজ মিয়া নামের এই ভবন নির্মাণ করছেন। ইতিমধ্যে ভবনের প্রথম তলার ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। দ্বিতীয় তলার ছাদের কলামের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

 বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, ১ম তলায় কক্ষ তৈরির কাজে ব্যস্ত শ্রমিকরা। তাঁদের একজন দৈনিক আজকের আলোকিত সকালকে বলেন, প্রায় কিছু দিন পূর্বে থেকেই এই ভবনের নির্মাণকাজ শুরু হয়। প্রতিবেশীদের আপত্তির কারণে মাঝখানে কিছুদিন কাজ বন্ধ রাখা হয়।

তবে কয়েকদিন আগে থেকেই আবার আমরা কাজ শুরু করেছি। তিনি আরও জানান, এটি পূর্বে বাংলা ঘর ছিলো। বর্তমানে দ্বিতীয় তলা কাজ চলছে। বাড়ির মালিক গ্রেট বিম থেকে ১০ ইঞ্চি ইটের উপর কলাম তুলে ফেলেছে। পানির টাঙ্গী কাঁচা ৪ টি বেচ করা হয়েছে বলেও জানান। জৈনা বাজারের পূর্ব পাশে আবদার গ্রামে প্রায় ৪ শতাংশ জমির ওপর এই ভবনের নির্মাণকাজ শুরু হয়। এ জন্য কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া হয়নি। এই ঝুকিপূর্ণ ভবনের নির্মাণকাজ বন্ধ রাখতে এলাকাবাসী বারণ করলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে বলে ভয়ভীতি দেখান বাড়ির মালিক সবুজ মিয়া।

গ্রামে নিজের ইচ্ছামতো কোনো ভূমিতে বাড়ি নির্মাণ বা অন্য কোনো উন্নয়ন করতে চাইছেন। কিন্তু আগের মতো চাইলেই তা আর পারবেন না। এর জন্য সরকার-নির্ধারিত কর্তৃপক্ষের ছাড়পত্র বা অনুমোদন নিতে হবে। শুধু গ্রামেই নয়, উন্নয়নকাজে দেশের যেকোনো জায়গায় ভূমি ব্যবহার করতে হলে সরকারি কর্তৃপক্ষের ছাড়পত্র লাগবে।

এমন বিধান যুক্ত করে নতুন একটি আইন করছে সরকার। নগর ও অঞ্চল পরিকল্পনা আইন, ২০১৭ নামের আইনের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম আইনটিকে কঠোর উল্লেখ করে বলেন, এটি লঙ্ঘন করলে সর্বোচ্চ পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং সর্বোচ্চ ৫০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হবে। সারা দেশে ভূমি ব্যবহারে শৃঙ্খলা আনার জন্যই এ আইন করা হয়েছে।

ইউপি সদস্য মোঃ তারেক হাসান বাচ্চু বলেন, উপজেলা ইন্জিনিয়ারের কাছ থেকে কোনো ধরনের অনুমোদন না নিয়ে এই ভবনের নির্মাণকাজ শুরু করা হয়েছে। এ জন্য ভবন নির্মাণকারীরা ড্রয়িং বা নকশা দেখাতে পারেননি।

ভবন নির্মাণকারী মোঃ সবুজ মিয়া দাবি করেন, তাঁদের কাছে নকশা আছে এবং ইন্জিনিয়ার মাসুদের কাছে থেকে ড্রয়িং সম্পন্ন করেছে কিন্তু নকশা দেখাতে পারেননি।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম বলেন, তথ্য প্রমাণ হাতে পেলে অফিস থেকে লোক পাঠিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ