শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

শোক দিবসের অনুষ্ঠানে হঠাৎ অসুস্থ যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

যশোর ব্যুরো / ২৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১

যশোরে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তৃতাকালে হৃদরোগে আক্রান্ত হয়েছেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোল্লা আমীর হোসেন। রোববার দুপুরে যশোর শিক্ষা বোর্ডের আলোচনা সভামঞ্চে এ ঘটনা ঘটে। তাকে খুলনা সিটি মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর শিক্ষা বোর্ড সূত্র জানায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে রোববার দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের উদ্যোগে ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোল্লা আমীর হোসেন।

প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা ক্রিটিক্যাল হওয়ায় তাকে খুলনায় রেফার্ড করা হয়েছে।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, অনুষ্ঠানে বক্তৃতার শেষদিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে করোনারি কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হয়। তার হার্টবিট অনিয়ন্ত্রিত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনার সিটি মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ