শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

শৈত্যপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক / ২৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

গত তিন-চারদিনের শৈত্যপ্রবাহ বাড়িয়েছে শীতের তীব্রতা। পঞ্চগড় ছাড়া দেশের কোথাও আপাতত শৈত্যপ্রবাহ নেই। সন্ধ্যার পর হালকা শীত থাকছে, সেই সাথে থাকছে মাঝারি কুয়াশা। তবে আপাতত শীত বাড়ছে না বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

শনিবার (২৫ ডিসেম্বর) উত্তরের উপজেলা তেঁতুলিয়া ছাড়া আর কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেই। শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিন দেশের বেশির ভাগ এলাকায় আবারও তাপমাত্রা কমবে। এতে শৈত্যপ্রবাহ ফিরে আসবে না, তবে শীতের অনুভূতি বাড়বে। আকাশে মেঘ ও ঘন কুয়াশা পর্যায়ক্রমে বাড়তে পারে।

আবহাওয়াবিদ আবদুল মান্নান গণমাধ্যমকে জানান, বঙ্গোপসাগর থেকে আসা মেঘের কারণে দিনের বেলা রোদ কম পাওয়া যাচ্ছে। ফলে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসায় শীতের অনুভূতি রয়ে গেছে। যদিও এখন শীত অনেকটাই কমে গেছে। তবে, সামনের দিনগুলোতে দেশের উত্তরাঞ্চলে শীত আস্তে আস্তে বাড়বে। এসময় রাজধানীর তাপমাত্রা ও শীত প্রায় একই রকমের থাকতে পারে।

শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং আগামী তিনদিন আবহাওয়া মোটামুটি এ রকমই থাকতে পারে।


এই ক্যাটাগরির আরো সংবাদ