শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

শেয়ারবাজারে ৮ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

বাণিজ্য ডেস্ক / ২৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
প্রতীকী ছবি

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৯ ডিসেম্বর) সূচকের বড় দরপতনের মধ্যদিয়ে পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৭৮৬ কোটি টাকা। যা গত আট মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন। এর আগের চলতি বছরের ২১ এপ্রিল লেনদেন হয়েছিল ৭৭৬ কোটি ৬৭ লাখ ১৯ হাজার টাকা। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৫৫ কোটি টাকা।

ডিএসইর তথ্য অনুযায়ী, রোববার বাজারে ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৮৯টির, কমেছে ২৬৬টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

বেশির ভাগ শেয়ারের দাম কমায় এদিন ডিএসইর প্রধান সূচক ৮৪ পয়েন্ট কমে ৬ হাজার ৭৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে কমেছে ১৯ পয়েন্ট আর ডিএস-৩০ সূচক কমেছে ৩৮ পয়েন্ট।

ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড, ওয়ান ব্যাংক, সোনালী পেপার, ফরচুন সুজ, অ্যাকটিভ ফাইন, সেনা কল্যাণ ইনস্যুরেন্স, আইএফআইসি ব্যাংক, ব্রিটিশ অ্যামেরিকান টোবাকো, জেনেক্স ইনফোসেস এবং পিপলস ইনস্যুরেন্স লিমিটেড।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ৩৩৭ পয়েন্ট কমে ১৯ হাজার ৭৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে লেনদেন হওয়া ২৫৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৩টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২০৪টির, অপরিবর্তিত ছিল ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এ বাজারে লেনদেন হয়েছে ৫৫ কোটি ৪ লাখ ৬৪ হাজার ১২৭ টাকা।


এই ক্যাটাগরির আরো সংবাদ