শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

শেষ কার্যদিবসে শেয়ার বিক্রির চাপ, কমেছে সূচক

বাণিজ্য ডেস্ক / ২৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৮ এপ্রিল) লেনদেন শেষ হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের আগে শেষ কার্যদিবসের লেনদেন ছিল আজ। ফলে এ দিন বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপ বেশি থাকায় অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে। এতে উভয় শেয়ারবাজারে সূচক পতনমুখী অবস্থানে নেমে এসেছে।

এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে।

দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৫৫ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়া সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৪৬ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৬০ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৮০টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৯০টির, কমেছে ২৪১টির এবং অপরিবর্তিত আছে ৪৯টির। এদিন ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৬৯ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট, যা আগের কার্যদিবসের চেয়ে ৬২ কোটি টাকা কম।

অন্য শেয়ারবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৭০০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে সার্বিক সিএএসপিআই সূচক ১১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫০০ পয়েন্টে এবং সিএসআই সূচক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২১৯ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৮৫টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৭০টির, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত আছে ৩১টির। দিন শেষে সিএসইতে ৩৫ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২০ কোটি টাকা বেশি।


এই ক্যাটাগরির আরো সংবাদ