শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

শেখ হাসিনা আছেন বলেই দেশের জনগণ ভালো আছে: নুরুল আমিন রুহুল এমপি

মতলব উত্তর প্রতিনিধি / ২৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলছে, একের পর এক উন্নয়ন কার্যক্রমকে বাস্ত্মবায়ন করে প্রধানমন্ত্রী বিশ্বের বুকে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনা আছেন বলেই দেশের জনগণ আজ ভালো আছে। দেশকে বিশ্বের বুকে উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে শেখ হাসিনার নেতৃৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থেকে তার উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে বলে জানিয়েছেন আলহাজ্ব মো. নুরুল আমিন রুহুল এমপি।

শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের গালিমখা দলীয় কার্যালয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মো. নুরুল আমিন রুহুল এ কথা বলেন।

এসময় সাংসদ রুহুল বলেন, মহামারি করোনা ভাইরাসে পুরো বিশ্ব যখন বিপযন্ত তখনও শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, কর্ণফুলি ট্যানেল ও মেট্রোরেল নির্মাণসহ বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ সম্পাদন অব্যাহত রেখেছেন। দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও মাথাপিছু আয় বেড়েছে।মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে স্বাস্থ্যবিধি মেনে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান কামাল, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মো. জহির, বাগানবাড়ি ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক খসরু, দুর্গাপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল লস্কর, বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ডের সভাপতি, সাধারন সম্পাদক ও বিভিন্ন ওয়ার্ডের নির্বাচিত সদস্যবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ