শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

শেখ হাসিনার নেতৃত্বে পররাষ্ট্রনীতিতে আমরা সফল: মোমেন

দর্পণ ডেস্ক / ২৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে আমরা যে পররাষ্ট্রনীতি গ্রহণ করেছি তাতে আমরা সফল হয়েছি।

বুধবার (২৯ ডিসেম্বর) বিকালে সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে তাকে প্রদত্ত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশ্বের প্রায় ২৩৬টি দেশের স্বনামখ্যাত ব্যক্তিত্ব, ১৯৪টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানগণ বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন।

ড. মোমেন বলেন, আমাদের রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সারাদেশে বিশেষ করে সিলেটের জন্য উন্নয়নের প্রকল্প হাতে নিয়েছেন। সিলেটবাসী এজন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করায় তিনি সিলেটবাসীর প্রতি ধন্যবাদ জানান।

সিলেটের সার্বিক উন্নয়নে অবিস্মরণীয় অবদানের জন্য সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত এই নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ হতে তাকে অভ্যর্থনা জানান।

নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের উদ্যোগে ছোট আয়তনের সিলেট সিটি কর্পোরেশনের এলাকা বর্তমানে আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে।

সিলেটবাসীর জীবনমান উন্নয়নে ড. মোমেনের উদ্যোগ ও ভূমিকা তুলে ধরে বক্তারা বলেন, সিলেট মহানগরকে এশিয়ার অন্যতম আকর্ষণীয় ও মডেল শহরে রূপান্তর করতে পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় অনেকগুলো প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন, সিলেট শহরের সড়কের পাশে ওয়াকওয়ে নির্মাণ, হাসপাতালের উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের উন্নয়নসহ ঢাকা-সিলেট মহাসড়ক ৬-লেনে উন্নীত করতে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন যে ভূমিকা পালন করেছেন, তার জন্য বক্তারা সিলেটবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি তাহমিন আহমেদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মুহিত চৌধুরী।


এই ক্যাটাগরির আরো সংবাদ