শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

‘শেখ হাসিনার জন্য বাংলাদেশ মজবুত অর্থনৈতিক ভিত্তির উপর দাঁড়িয়ে’

আফাজ উদ্দিন মানিক / ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

বাংলাদেশ আজ একটা মজবুত অর্থনৈতিক ভিতের উপর দাঁড়িয়ে আছে। যেটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ব্যবস্থাপনার কারণেই বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিরা সমাজ সেবা দপ্তরের মাধ্যমে অর্থনৈতিক সুবিধা পাচ্ছেন। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকার বিধবা, বয়স্ক, প্রতিবন্ধী, মাতৃত্বকালীন ভাতাসহ রোগাক্রান্ত অসহায়দের
আর্থিক সহায়তা দিয়ে আসছেন। তবে যারা এই আর্থিক অনুদানের আওতায় এখনও আসেননি তাদেরকেও পর্যায়ক্রমে এই সুবিধার আওতায় আনা হবে।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথা গুলো বলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও
সমাজসেবা কার্যালয়ের অয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্যাহের সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা মো. নাহিদ ইসলামের সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়্যারম্যান শাহজানান শিশির।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ, মহিলা ভাইস চেয়্যারম্যান সুলতানা খানম, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দীন, জেলা পরিষদের সদস্য রওনক আরা রত্না, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার আব্দুল মবিন, ডেপুটি কমান্ডার জাবের মিয়া, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন কবিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

সমাজ সেবা কর্মকর্তা মো. নাহিদ ইসলাম জানান, সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, থ্যালাসেমিয়া, প্যারালাইজড ও
জন্মগত হৃদরোগ আক্রান্ত ১৯ জন রোগীদের এককালীন পঞ্চাশ হাজার টাকা করে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং উপজেলাধীন বেসরকারী এতিমখানা সমূহে ২০২১-২০২২ অর্থ বছরের দ্বিতীয় কিস্তিতে ক্যাপিটেশ গ্রান্টের বিয়াল্লিশ লক্ষ ছিয়ানব্বই
হাজার টাকা, ১৩ টি এতিম খানায় এবং উপজেলা সমাজ কল্যান কমিটির নগদ একচল্লিশ হাজার টাকা আর্থিক সহায়তা চেক বিতরণ করা হয়। চেক প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলোঃ রহিমানগর লতিফিয়া এনামিয়া কমপ্লেক্স ৪ লক্ষ ৯২ হাজার টাকা, নিশ্চিন্তপুর ডিএস এতিমখানা ৪ লক্ষ ৫৬ হাজার টাকা,নলুয়া হাজী ইদ্রিস মুন্সী শিশু সদন৪ লক্ষ ৪৪ হাজার টাকা, কচুয়া জামেয়া আহম্মদীয়া  এতিমখানা, ৩ লক্ষ ৭২ হাজার টাকা, সুলতানা শিশু নিলয় গুলবাহার ৪ লক্ষ ৮০ হাজার টাকা, কোমরকাশা জামালিয়া কমপ্লেক্স ও এতিমখানা ২ লক্ষ ৮৮ হাজার টাকা, দৌলতপুর কাদেরিয়া সুন্নিয়া আঃ গফুর ভূঁইয়া ফাউন্ডেশন ২ লক্ষ ৮৮ হাজার টাকা,মাঝিগাছা জামালিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা ৩ লক্ষ ৪৮ হাজার টাকা, আশ্রাফপুর আল মদিনা কমপ্লেক্স ২ লক্ষ ৪০ হাজার টাকা, পনশাহী আবুল বাশার এতিমখানা ৩ লক্ষ টাকা, পালগীরি আছিয়া খাতুন ফাউন্ডেশন ১ লক্ষ আশি হাজার, আলহাজ্ব সুলতান আহম্মেদ ভূঁইয়া কমপ্লেক্স মহদ্দিরবাগ,১ লক্ষ ২০ হাজার টাকা ও সুবিদপুর এতিম খানা ২ লক্ষ ৮৮ হাজার টাকা।


এই ক্যাটাগরির আরো সংবাদ