শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

শুক্রবার থেকে চাঁদপুরেও মোটর সাইকেল চলাচল নিষিদ্ধ

মোঃ মাঈন উদ্দিন মুন্সি / ১৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ৫ জানুয়ারি শুক্রবার রাত ১২টা থেকে ৮ জানুয়ারি সোমবার মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।

এ ছাড়া শনিবার মধ্যরাত থেকে রোববার মধ্যরাত পর্যন্ত চার ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এগুলো হলো- ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক। সর্বসাধারণের চলাচলের সুবিধার্থে অন্যান্য যানবাহন চলাচলের সুযোগ রাখা হয়েছে। সোমবার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

 আদেশে বলা হয়- নিষেধাজ্ঞার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন অনুমতি প্রাপ্ত পর্যবেক্ষকদের চলাচলে কোনো বাঁধা-নিষেধ থাকছে না। জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, ওষুধ, স্বাস্থ্য-চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত দ্রব্যাদি ও সংবাদপত্র বহনকারী সব ধরনের যানবাহন চলাচলে কোনো বাধা নেই। বিমানের টিকিট দেখানো সাপেক্ষে দেশে আসা এবং বিদেশে যাওয়া ব্যক্তির আত্মীয়-স্বজনদের বিমানবন্দর আনা-নেওয়ার কাজে ব্যবহৃত যানবাহন চলাচলে বাধা থাকবে না। দূরপাল্লার যাত্রীদের আনা-নেওয়ার জন্য ব্যবহৃত যানবাহন চলতে বাধা নেই। তবে টিকিট দেখাতে হবে।

সাংবাদিক, পর্যবেক্ষক বা জরুরি কাজে ব্যবহৃত মোটরসাইকেল রিটার্নিং অফিসারের অনুমোদন ও স্টিকার প্রদর্শন করে চলাচল করতে পারবে। প্রার্থীর জন্য একটি এবং তাদের এজেন্টদের জন্য একটি গাড়ি রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষ স্টিকার দেখিয়ে চলাচল করতে পারবে। এ ছাড়া নির্বাচনী কাজে নিয়োজিত কোনো কর্মকর্তা কর্মচারী কোনো ব্যক্তি বা অন্য মোটর সাইকেলের অনুমতি পাবেন। জাতীয় মহাসড়ক, বন্দর, আন্তঃজেলা বা মহানগর থেকে বের হওয়া বা ঢোকার জন্য গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও প্রধান প্রধান রাস্তার সংযোগ সড়কে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা শিথিল থাকবে। এ ছাড়া স্থানীয় প্রয়োজনীয়তা ও বাস্তবতার নিরিখে জেলা প্রশাসক ডিসি মহোদয় কিছু যানবাহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ ও শিথিল করতে পারবেন। সেক্ষেত্রে ডিসি ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে ক্ষমতা দেওয়া হয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ