শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

শীর্ষ ১০ তরুণ নেতার তালিকায় মাশরাফি

স্পোর্টস ডেস্ক / ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
মাশরাফি বিন মুর্তজা। ফাইল ছবি

ইয়াং গ্লোবাল লিডার তালিকায় স্থান পেয়েছেন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা (এমপি)। সুইজারল্যান্ডভিত্তিক ‘ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম’ এর ইয়াং গ্লোবাল লিডারদের (তরুণ বিশ্বনেতা) ২০২১ সালের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা।

বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে এবার ১১২ জন তরুণকে ইয়াং গ্লোবার লিডার হিসেবে নির্বাচিত করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম।

এই তালিকায় দক্ষিণ এশিয়ার ১০ জনের তালিকায় স্থান পেয়েছেন সরকার দলীয় সংসদ সদস্য মাশরাফি।

সুইজারল্যান্ডভিত্তিক এই থিংক ট্যাংক প্রতিষ্ঠানটি প্রতি বছরই সারা পৃথিবী থেকে নিজ নিজ কর্মক্ষেত্রে আলো ছড়ানো ৪০ বছরের কম বয়সী ব্যক্তিদের এই সম্মাননা দেয়।

এর আগে ২০১৬ সালে এয়াং গ্লোবার লিডার হিসেবে দক্ষিণ এশিয়া থেকে ১২ জনের সঙ্গে নির্বাচিত হয়েছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মাঠের বাইরে নানা সামাজিক ও জনহিতকর কাজেও জড়িত।

বিশেষ করে নিজের জন্মস্থান নড়াইলে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি দারিদ্র্য দূর করতে কাজ করছেন।

নিজের প্রতিষ্ঠিত নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন এলাকাবাসীর জন্য আধুনিক সুযোগসুবিধা ও শিক্ষা ব্যবস্থা নিশ্চিত,নৈতিক ও মানবিক শিক্ষা ব্যবস্থা চালু, কর্মসংস্থান সৃষ্টি, খেলাধুলার প্রশিক্ষণ, চিত্র নদীকেন্দ্রিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা এবং নড়াইলকে তথ্যপ্রযুক্তি ও পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে কাজ করছে।

একাদশ জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করে সংসদ সদস্য হওয়া মাশরাফি করোনাভাইরাস মহামারির সময়ও দরিদ্রদের ঘরে খাবার পৌঁছানো এবং চিকিৎসার ব্যবস্থা করে আলোচনায় এসেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ