শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

শীতে খেজুরের উপকারীতা

হেলথ ডেস্ক / ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

শীতের সময়ে সুস্থ থাকতে নিয়মিত খেজুর খেতে পারেন। খেজুরে রয়েছে ফাইবার, উপকারী তেল, ক্যালসিয়াম, সালফার, আয়রন, পটাশিয়াম, ফসফরাস, কপার, ভিটামিন বি৬, ভিটামিন কে এবং আরও নানাবিধ খনিজ উপাদান। এ ছাড়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খেজুর খেতে পারেন।

আসুন জেনে নিই শীতে খেজুর খেলে যত উপকারীতা-

১. একাধিক গবেষণায় এ কথা প্রমাণিত হয়েছে খেজুরে থাকা ডায়াটারি ফাইবার, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট এবং আরও নানাবিধ উপকারী উপাদান শরীরে প্রবেশ করার পর ব্রেনসেলের ক্ষমতা বাড়ায়।

২. খেজুরে থাকা ভিটামিন সি ও ডি ত্বকের বলিরেখা দূর করে এবং প্রাণবন্ত ও উজ্জ্বল করে তোলে।

৩. ডায়াটারি ফাইবারে সমৃদ্ধ হওয়ার কারণে নিয়মিত খেজুর খেলে শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমতে শুরু করে। ফলে হঠাৎ করে হার্টঅ্যাটাক এবং স্ট্রোকের আশঙ্কা কমে।

৪. প্রচুর পরিমাণ ফাইবার থাকার কারণে নিয়মিত এই ফল খেলে পেটের কোনে রোগই হয় না। বদহজম, কোলাইটিস ও হেমোরয়েডের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে।

৫.  প্রতিদিন তিনটে করে খেজুর খেলে শরীরে এমন কিছু উপাদানের মাত্রা বৃদ্ধি পায় যার প্রভাবে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে।

৬. খেজুর দৃষ্টিশক্তির ভালো রাখে এবং চোখের রোগের প্রকোপ কমে।

৭. শরীরে আয়রনের ঘাটতি পূরণে খেজুর খেতে পারেন। এ ছাড়া খেজুরে থাকা সালফার কম্পাউন্ড অ্যালার্জির মতো রোগ প্রতিরোধ করে।

৮. একাধিক গবেষণায় দেখা গেছে, নিয়মিত খেজুর খাওয়া শুরু করলে শরীরে পটাশিয়ামের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে। ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসে দ্রুত।  


এই ক্যাটাগরির আরো সংবাদ