শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

শীতে কমলা কেন খাবেন?

হেলথ ডেস্ক / ৩৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

দেখতে যেমন সুন্দর, তেমনি ঘ্রাণ আর স্বাদেও অনন্য কমলা। পুষ্টিতে ভরপুর এই ফল ভিটামিন সি’র অন্যতম প্রধান উৎস। সারা বছরই এই ফল কিনতে পাওয়া গেলেও শীতের মৌসুমে এর দেখা মেলে বেশি। কমলার কোয়া বা কমলার রস- দুটোই শরীরের জন্য উপকারী।

কমলায় রয়েছে একাধিক পুষ্টি উপাদান। যেমন- পটাশিয়াম, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইটোকেমিকাল এবং ফ্লেবোনয়েড। এসব উপাদান নানাভাবে শরীর গঠনে ভূমিকা পালন করে। শীত পড়তে শুরু করলে নানা ধরনের অসুখে আক্রান্ত হওয়ার ভয় থাকে। সেসব থেকে দূরে রাখতেও কাজ করে কমলা।

  • চলুন জেনে নেওয়া যাক এই সময়ে কমলা খাওয়া কেন জরুরি-

ওষুধ ছাড়াই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের উপায় | ডিএমপি নিউজ


রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে: শীতের সময়ে অনেকের উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দেয়। এসময় রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে কমলা। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রক্তচাপ নিয়ন্ত্রণে কাজ করে। উচ্চ রক্তচাপের সমস্যা থেকে আরও অনেক অসুখ দেখা দিতে পারে। তাই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা জরুরি। সে কারণে শীতের মৌসুমে নিয়মিত কমলা খাওয়ার অভ্যাস বেশ উপকারী হতে পারে।

ঘরোয়া উপায় দূর করুন কিডনির পাথর

 


কিডনিতে পাথর তৈরি প্রতিরোধ করে: সঠিক খাদ্যাভ্যাস এবং সচেতনতার অভাবে কিডনিতে হতে পারে পাথর। এটি দ্রুত সারিয়ে তুলতে না পারলে মারাত্মক আকার ধারণ করতে পারে। কমলায় থাকা ভিটামিন সি কিডনি ভালো রাখতে কাজ করে। এটি কিডনিতে এসিড লেভেল কমিয়ে দেয় এবং ক্যালসিয়াম অক্সালেট অর্থাৎ পাথর তৈরির সমস্যা আটকে দেয়। ফলে এই মারাত্মক সমস্যা থেকে অনেকটাই দূরে থাকা যায়।

 

চোখ ভালো রাখতে প্রয়োজনীয় ১২টি খাবার - Nutrition Bee


দৃষ্টি ভালো রাখে: চোখে সমস্যা বর্তমানে বেশ পরিচিত একটি অসুখ। এখন সব ঘরেই এমন দুই-একজন ব্যক্তি পাওয়া যাবে, যাদের দৃষ্টিশক্তি ভালো নয়। এছাড়াও চোখ দিয়ে পানি পড়া, মাথাব্যথাসহ আরও অনেক সমস্যায় ভুগছেন তারা। এধরনের সমস্যা এড়াতে খেতে হবে কমলা। হলুদ ও কমলা রঙের সব ধরনের ফলই চোখের জন্য ভালো। সেই তালিকায় আছে কমলার নামও। এসব ফলে থাকা বিটা ক্যারোটিন চোখের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

 

ত্বকের সৌন্দর্যে নায়াসিনামাইড


ত্বক উজ্জ্বল রাখে: সুন্দর ত্বক পাওয়ার আকাঙ্ক্ষা থাকে প্রায় সবারই। ত্বককে আরও উজ্জ্বল করতে কমলা খেতে হবে নিয়মিত। শীতের সময়ে আমাদের ত্বক অনেকটা ম্রিয়মান হয়ে পড়ে। এই সমস্যা দূর করতে পারে কমলা। সাইট্রাস জাতীয় এই ফল শরীরে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বাড়াতে কাজ করে। এর ফলে বজায় থাকে ত্বকের আর্দ্রতা। সেইসঙ্গে বলিরেখা কমানো এবং ত্বকের দাগ-ছোপ দূর করতেও কাজ করে কমলা।


এই ক্যাটাগরির আরো সংবাদ