শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

নারায়ণগঞ্জ ব্যুরো / ২১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ মার্চ, ২০২২

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এছাড়া মরদেহ দাফনের জন্য প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা অনুদান দেয়া হবে বলেও ঘোষণা দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর নৌ থানার ওসি মনিরুজ্জামান জানিয়েছেন, রোববার দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এরপরই নৌ পুলিশ, দমকল বিভাগ ও বিআইডব্লিউটিএ উদ্ধার কার্যক্রম শুরু করেছে।

তিনি জানান, এমএল আফসার উদ্দিন নামের ওই লঞ্চটি অর্ধশত যাত্রী নিয়ে নারায়ণগঞ্জের লঞ্চ টার্মিনাল থেকে মুন্সীগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। পথে চর সৈয়দপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত দুইজন নারী, একজন পুরুষ ও একজন শিশুসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি। শনাক্তের চেষ্টাসহ নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান চলছে। লাশগুলো নদীর পূর্ব তীরে বন্দর উপজেলার মাহমুদনগর এলাকায় রাখা হয়েছে।

এদিকে, লঞ্চডুবির ঘটনায় অভিযুক্ত কার্গোটিকে আটক করেছে নৌ পুলিশ। এমভি রূপসী সি-৯ নামের ওই কার্গো জাহাজটিকে মুন্সীগঞ্জের হোসেনাবাদ এলাকা থেকে আটক করা হয় বলেও জানান ওসি মনিরুজ্জামান।

এর আগে গত বছরের ৮ জুলাই শীতলক্ষ্যা নদীর একই স্থানে এক কার্গো জাহাজের ধাক্কায় একটি যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা ঘটে। যাতে নারী ও শিশুসহ ৩৪ জনের মৃত্যু হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ