শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

শিশু তাসফিয়া হত্যাকান্ডে ৪ আসামিকে ৫ দিনের রিমান্ড

নোয়াখালী প্রতিনিধি / ২৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের মালেকা বাপের দোকান এলাকায় গুলি করে শিশু তাসফিয়া আক্তার জান্নাত (৪) হত্যা মামলায় গ্রেপ্তারকৃত ৪ আসামির ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার সকালে ৭দিন করে রিমান্ডের আবেদন করে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

পরে আসামিদের উপস্থিতিতে শুনানি শেষে আমলী আদালত-৩ এর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম আসামিদের ৫দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন- সোহেল উদ্দিন (২৪), সুজন (২৬), নাইমুল ইসলাম (২১) এবং আকবর হোসেন (২৬)।

মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা ডিবি পুলিশের ইন্সপেক্টর মো. সবজেল হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাতে জেলার সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামে অভিযান চালিয়ে তাসফিয়া হত্যা মামলার প্রধান আসামি রিমন ও তার সহযোগী সোহেল উদ্দিন, সুজন, নাইমুল ইসলাম এবং আকবর হোসেনকে গ্রেপ্তার করে র‌্যাব। ঘটনাস্থল থেকে ৫টি গোলাবারুদ, একটি পিস্তল, একটি পাইপগান ও ৬ রাউন্ড গুলি জব্দ করা হয়।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে চার জনের রিমান্ডের আবেদন করে তাদের আদালতে হাজির করা হয়। পরবর্তীতে শুনানি শেষে বিচারক তাদের প্রত্যেকের ৫দিন করে রিমান্ড মঞ্জুর করেন। মামলার প্রধান আসামি রিমনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, বুধবার (১৩ এপ্রিল) তাসফিয়া হত্যাকাণ্ডের পর ১৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে নিহতের খালু (খালার স্বামী) হুমায়ুন কবির বাদি হয়ে বাদশা, রিমনসহ ১৭ জনের নাম উল্লেখ্য ও অজ্ঞাত নামা আরও ১০-১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

মামলায় এ পর্যন্ত ৯ জন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরবর্তীতে মামলাটি অধিকতর তদন্তের জন্য বেগমগঞ্জ থানা থেকে ডিবিতে হস্তান্তর করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ