শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

শিল্প ও সংস্কৃতির মাধ্যমে দেশ আধুনিকায়ন হয় : এডিসি আবদুল্লাহ আল মাহমুদ

নিজস্ব প্রতিবেদক / ৩৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা শিল্পকলা একাডেমীতে ২দিন ব্যাপী উপজেলা সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীর বাস্তবায়নে এবং জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় এই সাংস্কৃতিক উৎসবটি হয় দেশের ১০টি উপজেলায়।

শনিবার (৩০ জানুয়ারি) মতলব উত্তর উপজেলার গজরাতে নির্মিত আধুনিক উপজেলা শিল্পকলা একাডেমীতে বিকাল ৪টায় সাংস্কৃতিক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের পর রাত ৮টা পর্যন্ত চলে।

অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনা সভায় মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিল্পকলা একাডেমীর সভাপতি স্নেহাশীষ দাশের সভাপতিত্বে এবং চাঁদপুর স্বরলিপি নাট্যগোষ্ঠির সভাপতি সাংবাদিক এমআর ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।

এসময় তিনি বলেন, শিল্প ও সংস্কৃতির মাধ্যমে দেশ আধুনিকায়ন হয়। শুধু তাই সংস্কৃতির মাধ্যমে দেশ দ্রুত এগিয়ে চলে। সংস্কৃতিকে ভালবাসে এমন মানুষ প্রয়োজন। সংস্কৃতি প্রেমী মানুষদেও মহান স্বাধীনতায় ব্যাপক ভূমিক ছিল। সংস্কৃতির প্রতিভায় একটি দেশ ও জাতি আলোকিত হয়। তাই সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে সংস্কৃতির উন্নয়নে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, বিশিষ্ট ব্যবসায়ী কাজী মিজানুর রহমান, চাঁদপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি শহীদ উল্যাহ প্রধান, মেঘনা-ধনাগোদা পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারন সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিন, চাঁদপুরের সম্মেলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার প্রমুখ।

আরো বক্তব্য রাখেন, গজরা ইউনিয়ন আ’লীগের সভাপতি ছানাউল্যাহ মোল্লা, গজরা ইউপির চেয়ারম্যান আলহাজ্ব হানিফ দর্জি, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, উপজেলা শিল্পকলা একাডেমীর সদস্য সাংবাদিক শামসুজ্জামান ডলার।

স্বাগত বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা কালচারাল অফিসার আয়াজ মাহমুদ।


এই ক্যাটাগরির আরো সংবাদ