শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

শিল্পকলায় একুশে পদক পাচ্ছেন তারা

বিনোদন ডেস্ক / ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছরে ২১ ব্যক্তিকে একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিল্পকলায় বিশেষ অবদানের জন্য এতে স্থান পেয়েছেন ৭ খ্যাতিমান ব্যক্তি।

এ তালিকায় রয়েছেন—অভিনয়ে রাইসুল ইসলাম আসাদ ও সুজাতা, অভিনয়-নির্দেশনায় আহমেদ ইকবাল হায়দার, নির্মাণে সৈয়দ সালাউদ্দিন জাকী, সংগীতে পাপিয়া সারোয়ার, আবৃত্তিতে ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও আলোকচিত্রে পাভেল রহমান ।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব অসীম কুমার দে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা করা হয়।

অনুভূতি ব্যক্ত করে অভিনেতা রাইসুল ইসলাম আসাদ বলেন—পুরস্কার প্রাপ্তি সবসময়ই ভালোলাগার। এর বাইরেও ভালোলাগার একটি কারণ আছে। একসময় দেশের জন্য যুদ্ধ করেছি, এরপর অভিনয় নিয়ে কাজ করে যাচ্ছি। আর  এমন সময়ে রাষ্ট্রীয় পুরস্কারটি পেলাম যখন মুক্তিযুদ্ধের শক্তির সরকার দেশ পরিচালনা করছে। আর চলতি বছর বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের আয়োজনও চলছে। এটিও খুব সুন্দর একটি দিক।


এই ক্যাটাগরির আরো সংবাদ