শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

শিগগিরই স্কুল-কলেজ খুলতে নির্দেশ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক / ২৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

শিগগিরই দেশের সব স্কুল কলেজ খুলে দেয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘স্কুলের শিক্ষার্থীদেরও ভ্যাকসিনের আওতায় আনা হবে। শিক্ষার্থীদের জন্য বিশেষ ভ্যাকসিন আনার প্রক্রিয়া চলছে’।

জাতীয় সংসদে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী আরও বলেন, ডেঙ্গু নিরসনে সরকার ও সিটি কর্পোরেশনের পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে।

এ সময় একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের প্রথম ও দ্বিতীয় দিন শোক প্রস্তাবের ওপর আলোচনা হয়। সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা তার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনাকালীন সময়ে অনেককেই হারাতে হয়েছে। টিকা নেয়ার পরও অনেকেই আক্রান্ত হচ্ছেন, তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যারা কঠিন রোগব্যাধিতে ভুগছেন, তাদের আরো সচেতন হতে হবে।

ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় মশারী টানিয়ে ঘুমানো এবং ফুলের টব ও এসির পানি যেন জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে বলেন প্রধানমন্ত্রী।

পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ হিসেবে করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ যে সাফল্য দেখিয়েছে উন্নত অনেক দেশই তা পারেনি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষকেও করোনা মোকাবেলায় সতর্ক থাকতে হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ