শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

শিক্ষার মান উন্নয়নে সবকিছু করা হচ্ছে : শিক্ষামন্ত্রী

এস. কাউসার, চাঁদপুর / ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১

শিক্ষার মান উন্নয়নে কারিকুলাম সংশোধন, মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন, শিক্ষকদের প্রশিক্ষণসহ অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (২ অক্টোবর) দুপুরে চাঁদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত তৃণমূল প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের মন্ত্রী একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মান উন্নয়নে সবকিছু করা হচ্ছে। শেখ হাসিনা’র সরকার ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত সব শিশুকে শিক্ষার আওতায় নিয়ে আসার জন্য কাজ করে গেছে। এখন আমরা শিক্ষার মান উন্নয়নে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি। সেজন্য পাঠ্যবইয়ের কারিকুলাম সংশোধন, মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন, শিক্ষকদের প্রশিক্ষণসহ অবকাঠামোর উন্নয়ন করা হচ্ছে। আমরা বিশ্বাস করি, এর মধ্য দিয়েই মানসম্মত শিক্ষা দেওয়া সম্ভব।

তিনি আরও বলেন, শুধুমাত্র বই পড়ে নয়, বাচ্চারা খেলাধুলার মধ্য দিয়ে, আনন্দের মধ্য দিয়ে শিখবে। কমিউনিটির বিভিন্ন কাজকর্মের মধ্য দিয়ে শিখবে। যেটাকে বলে অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মেজর (অব.) রফিকুল ইসলাম ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ