শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের হোস্টেল চালুর বিষয়ে মাউশির ১৪ নির্দেশনা

জ্যেষ্ঠ প্রতিবেদক / ৩৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
মাউসি

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) শিক্ষা প্রতিষ্ঠানের আবাসিক শিক্ষার্থীদের হোস্টেল চালু ও পরিচালনার ক্ষেত্রে ১৪ নির্দেশনা দিয়েছে। আজ শনিবার মাউশির মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

  • মাউশির ১৪ নিদের্শনার মধ্যে রয়েছে :

আবাসিক শিক্ষার্থীরা হোস্টেলে ওঠার আগে কোভিড আরটি-পিসিআর পরীক্ষা করে ফলাফল নেগেটিভ হলে তবেই হোস্টেলে আসতে পারবে। একাধিক শিক্ষার্থী একই বিছানা ব্যবহার করা থেকে বিরত থাকবে।

একসাথে নামাজ, প্রার্থনা ও সমাবেশ ইত্যাদি ক্ষেত্রে নির্দিষ্ট নির্দেশনা মেনে চলবে। হোস্টেলে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে; দিনে ও রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে। ডেংগু সংক্রমণ ও এডিস মশা বিস্তার রোধে স্বাস্থ্য অধিদফতরের গাইড লাইন অনুসরণ করতে হবে।

একজনের ব্যক্তিগত ব্যবহার সামগ্রী বা শিখন সামগ্রী অন্যজন ব্যবহার করতে পারবে না। আবাসিক শিক্ষার্থী ও দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট শিক্ষক- কর্মচারি ছাড়া অন্য কেউ হোস্টেলে অবস্থান বা যাতায়াত করতে পারবে না।

নির্দেশনায় আরও বলা হয়, শিক্ষার্থীদের স্বাভাবিক শ্রেণি কার্যক্রমে ফেরানো এবং প্রাতিষ্ঠানিক অন্যান্য কর্মকাণ্ডে অংশগ্রহণের লক্ষ্যে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে যথাযথ স্বাস্থ্য বিধি অনুসরণ করে আগামীকাল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ