শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

শিক্ষামন্ত্রীর প্রতি কৃতজ্ঞতায় চাঁদপুর মহিলা কলেজ

সজীব দেবনাথ, চাঁদপুর / ৩২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১

চাঁদপুর সরকারি মহিলা কলেজের একাডেমিক কাউন্সিলের সভা জুম অ্যাপস এর মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান।

সভায় বর্তমান করোনা পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানা এবং অনলাইন ক্লাশ সমূহ অব্যাহত রাখার সিদ্বান্ত নেয়া হয়। ৫ জন কর্মকর্তা সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

শনিবার (১০ জুলাই)চাঁদপুর সরকারি মহিলা কলেজে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে ।

সভায় যোগদানকৃত উপস্থিত সবাই এ জন্য শিক্ষামন্ত্রী ও মেঘনাপাড়ের গণ-মানুষের নেত্রী ডা.দীপু মনি এম.পি‘র প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যক্ষ প্রফেসর মো.মাসুদুর রহমান ও সহযোগী অধ্যাপকগণ ।

অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান আরও বলেন, ‘ মাননীয় শিক্ষামন্ত্রীর গতিশীল ও দক্ষ নেতৃত্বের ফলে শিক্ষা ক্যাডারের এত বড় পদোন্নতি । তিনি সকলকে যার যার দায়িত্ব যথাযথভাবে পালনের আহবান জানান।’

পদোন্নতি প্রাপ্ত ৫ জন কর্মকর্তা হলেন সর্ব জনাব ড.মো.মাসুদ হোসেন-ভূগোল বিভাগ,জীবন কানাই সাহা-পদার্থবিদ্যা বিভাগ,বুলবুল আলম-দর্শন বিভাগ,মো.ইকবাল হোসেন খান-উদ্ভিদবিদ্যা বিভাগ ও এ.কে.এম রিয়াজউদ্দিন-গণিত বিভাগ।

সভায় উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের খান সহ-বিভাগীয় প্রধানগণ যোগদান করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ