শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

শিক্ষাখাত উন্নয়নে সরকার সকল পদক্ষেপ গ্রহণ করেছে: ডাঃ জে আর ওয়াদুদ

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ২৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১

ফরিদগঞ্জ পৌর এলাকার সাহাপুর সোলালী বালিকা উচ্চ বিদ্যায়য়ের নব নির্বাচিত কমিটি, শিক্ষার্থী সমাবেশ ও অভিভাবকদের সভা ১০ নভেম্বর বুধবার সকাল ১০ ঘটিকায় বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।বিদ্যালয়ের নব নির্বাচিত সভাপতি, উপজেলা আ’লীগের সভাপতি, ও পৌর মেয়র , বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সহসভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, ভাইস চেয়ারম্যান জিএস তছলিম. সোনালী আঁশ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান পাটওয়ারী, পরিচালক মোঃ জাফর পাটওয়ারী, জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিটু, সাইফুল ইসলাম রিপন, সাবেক চেয়ারম্যান রমজান আলী খান, প্রধান শিক্ষক এস এম মিজানুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান সাধারন সম্পাদক আবদুস ছোবহান লিটন প্রমূখ। এর আগে নব নির্বাচিত কমিটির সদস্যের ম্যানেজিং কমিটির প্রথম সভায় মিলিত হন।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ জে আর ওয়াদুদ টিপু বলেন, মামনীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাখাত উন্নয়নের জন্য সকল পদক্ষেপ হাতে নিয়েছেন,আগে আমরা পুরান বই পেতাম কিছুদিন ক্লাস করার পরে আস্তে আস্তে দুই এক বিষয় করে নতুন বই পেতাম,আর বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চাঁদপুর গর্ব মাননীয় শিক্ষমন্ত্রী ডাঃ দীপু মণি অক্লান্ত পরিশ্রমে ডিসেম্বরের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই পৌঁছে যায়, বছরের প্রথম দিনে আমাদের শিক্ষার্থীরা বই উৎসবের মাধ্যমে নতুন বই হাতে পায়।

এমনকি প্রতিটি উপজেলায় নতুন ৪ তলা ভবন দেওয়া হচ্ছে, প্রায় ৮০% শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন পাচ্ছে , পর্যায় ক্রমে সকল প্রতিষ্ঠানে নতুন ভবন পাবে। কয়েক বছরের মধ্যে শিক্ষাখাতকে নতুন রূপে দেখবে অভিভাবকরা। আমরা আসা করি শাহাপুর সোনালী বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আবুল খায়ের পাটোওয়ারীর নেতৃত্বে প্রতিষ্ঠানের উন্নয়ন ও পড়া লেখার মান এগিয়ে যাবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ