শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

শাহরাস্তি প্রেসক্লাবের নবাগত সদস্যদের নিয়ে প্রথম সভা

শাহরাস্তি প্রতিনিধি / ১১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

প্রেসক্লাব জগতে আরেকটি নতুন ইতিহাস রচিত হলো শাহরাস্তি প্রেসক্লাবে। একের পর এক ইতিহাস সৃষ্টি করছে এই সংগঠনটি।  দীর্ঘ অপ্রাপ্তির ইতিহাস পিছনে ফেলে বিগত ২০ মাসে প্রাপ্তি বা অর্জনের ঝুলিতে যোগ হলো এক সাথে ১২ জন নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করা।


৮ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার স্বনামধন্য বিনোদন স্পর্ট রিভার ভিউতে বসেছিলো নবীণ-প্রবীণ সাংবাদিকদের এক মিলন মেলা। সেখানে নবাগত সদস্যরা এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রবীণ সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল।নবাগত সদস্য মোঃ হাসানুজ্জামানের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি বাবু সজল পাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, কার্যনির্বাহী সদস্য মোঃ ফারুক আহমেদ চৌধুরী, মোঃ ফয়েজ আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেন্টু, দপ্তর সম্পাদক মহিন উদ্দীন মাইনু, অর্থ সম্পাদক মোঃ জামাল হোসেন।


এছাড়া নবীণদের মধ্যে মোঃ জসিম উদ্দীন, টেলিকনফারেন্সে আমিনুল ইসলাম, রফিকুল ইসলাম পাটোয়ারী, ফয়সাল আহমেদ, হাসান আহমেদ বাবলু, আহসান হাবীব, আবু মুছা আল্ শিহাব, মোছাদ্দেক হোসেন জুয়েল, জাহাঙ্গীর আলম ভূঁইয়া, রোমানা বিলকিছ ও রকি চন্দ্র সাহা বক্তব্য রাখেন।


এসময় নবীণ সদস্যগনের উদ্দেশ্যে  প্রেসক্লাবের প্রবীণ সাংবাদিকগন বলেন, এই পেশায় আপনাদের অতিতের ভূমিকা প্রশংসনীয়। আগামীতে প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক নিজেকে গড়ে তুলবেন। আমার মাধ্যমে ভীতি সঞ্চারিত না হলে সমাজের লোক উপকৃত হবে। দেশ ও জাতির কল্যাণে নিজেকে সচেষ্ট রাখলে সমাজের দর্পণ হিসেবে প্রতিষ্ঠা লাভ করবেন। তাই তারা সংগঠনের স্বার্থে সবাইকে তৈরী হওয়ার উদাত্ত আহবান জানান।

নবীণ সদস্যরা বলেন, দীর্ঘ বছর অতিবাহিত হওয়ার পর কাজল-স্বপন পরিষদের মাধ্যমে আমরা আজ প্রেসক্লাবের সদস্য হওয়ার স্বীকৃতি পেয়েছি। একসাথে ১২ জন নবীণ সদস্যকে প্রেসক্লাবে অন্তর্ভুক্ত করা এটি একটি ইতিহাস। তাই সভাপতি, সাধারণ সম্পাদক ও যাছাই বাছাই কমিটির সকল বিজ্ঞ জনকে ফুলের তোড়া হাতে তুলে দিয়ে অকৃত্রিম কৃতজ্ঞতার চাদরে আবৃত করেছেন তারা।
সভা শেষে নৈশভোজের মাধ্যমে সভা সম্পূর্ণ হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ