শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

শাহরাস্তি প্রেসক্লাবের নিজস্ব সম্পত্তির দলিল রেজিস্ট্রি সম্পন্ন

মোসাদ্দেক জুয়েল / ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

পহেলা রমজানে শাহরাস্তি প্রেসক্লাব যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করেছে।মঙ্গলবার দুপুরে শাহরাস্তি প্রেসক্লাব কমপ্লেক্স ভবন নির্মাণের লক্ষ্যে নিজস্ব অর্থায়নে পাঁচ শতক সম্পত্তির রেজিস্ট্রি সম্পূর্ণ করা হয়।

জমি রেজিস্ট্রি উপলক্ষে শাহারাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বেলা বারোটায় চিতোসী বাজারে অবস্থিত সাব রেজিস্ট্রি অফিসে উপস্থিত হলে সাব রেজিস্ট্রার ফরিদা আক্তার শাহরাস্তি প্রেসক্লাবের জমির রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন করেন। এরপর সাংবাদিক নেতৃবৃন্দ চিতোষী জামে মসজিদে জোহরের নামাজ আদায় করে মিলাদ মাহফিলে অংশ নেন।

এ সময় মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়। এছাড়া সাংবাদিক নেতৃবৃন্দ এই দিনটিকে ঐতিহাসিক দিন উল্লেখ করে সকলেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। শাহরাস্তি প্রেসক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো নিজস্ব সম্পত্তির মালিক হয়েছে প্রেসক্লাব। সম্পত্তি রেজিস্ট্রি শেষে শাহারাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, এজন্যে তিনি মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার শাহরাস্তি প্রেসক্লাবের আজীবন সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এছাড়াও তিনি শাহারাস্তি প্রেসক্লাবের সকল দাতা সদস্য রাজনৈতিক সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শাহরাস্তি প্রেসক্লাবের এ অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ